কিছু অভিনেতা থাকে যারা নিজের কমফোর্ট জোনের বাহিরে গিয়ে কাজ করতে পছন্দ করেন এবং সফলও হন। আর কিছু অভিনেতা আছে যারা নিজের কমফোর্ট জোনে থেকেই নিজের সর্বোচ্চটা দিয়ে মানুষকে এন্টারটেইন করতে পছন্দ করেন। রভি তেজা এই কমফোর্ট জোনে থাকা ক্যাটাগরীর অভিনেতা। কমেডি টাইমিং ও খতরনাক একশনই যার কমফোর্ট জোন। এজন্য নিজের আউটলুক নিয়েও তেমন একটা এক্সপেরিমেন্ট করেননি কখনো। কমেডি টাইমিং ও একশনে সে এতটাই পারফেক্ট যে ওসব লুক টুক নিয়ে এক্সপেরিমেন্টের দরকার আছে বলে আমি মনে করিনা। তার এই দুই অস্ত্র দিয়েই সে ঘায়েল করে ফেলতে সক্ষম মুভি প্রেমীদের। ঘায়েল হওয়াদের মধ্যে আমি নিজেই একজন।
আমরা সবাই তাকে রভি তেজা নামে জানলেও তার অরিজিনাল নাম রবি শংকর রাজু ভূপতিরাজু; যিনি ২৬শে জানুয়ারি ১৯৬৮ সালে অন্ধ্রপ্রদেশের কাকিনাডা জেলার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ফার্মাসিস্ট বাবার ৩ ছেলের মধ্যে বড় ছেলে রভি তেজার ছোটবেলা কেটেছে জয়পুর, দিল্লী, মুম্বাই, ভূপাল, বিজয়ওয়াড়ার বিভিন্ন জায়গায়। বিজয়ওয়াড়ার সিদ্ধার্থ ডিগ্রী কলেজ থেকে মানবিকে স্নাতক শেষ করার পর তিনি চলে আসেন চেন্নাইয়ে, ইচ্ছা ছিল মুভিজগতে সম্পৃক্ত হওয়ার।
চেন্নাইয়ে আসার পর কাজ পেয়েও যান বেশ কিছু মুভিতে ছোটখাটো রোলে। শুরুটা ১৯৯০ সালে "কারতাভ্যাম" মুভি দিয়ে। ছোটখাটো রোল করার পাশাপাশি নিজের সুপ্ত ইচ্ছাকে প্রস্ফুটিত করার জন্য শুরু করেন সহকারী পরিচালকের কাজ। পরিচালক কৃষ্ণা ভামসির সহকারী হিসেবে করে ফেলেন "নিন্নে পেল্লাদুথা" মুভিটি। নাগার্জুনার বলিউড মুভি "ক্রিমিনাল" এ তিনি সহকারী পরিচালক ছিলেন।
সময়টা ১৯৯৭ সাল, প্রথমবারের মত লিড রোলে রভিতেজা, মুভির নাম "সিন্ধোরাম"। লিড রোলে প্রথম মুভিই পেয়ে যায় ন্যাশনাল এওয়ার্ড। ২ বছর পর অর্থাৎ ১৯৯৯ সালে পরিচালক শ্রীনু ভাইটলা এর হাত ধরে আসে ক্যারিয়ারের প্রথম বিগ হিট মুভি "নি কোসাম"। মুভিটা প্রথমবারের মত তাকে এনে দেয় নন্দী বেস্ট এক্টর এওয়ার্ড। ২০০১ সালে পুরি জগন্নাধের পরিচালনায় "ইতলু শ্রাভানী সুব্রামানিয়াম" মুভিটিও বক্স অফিসে সুপারহিট হয়। ২০০২ তে আবারো পুরি জগন্নাধের সাথে ফিরেন "ইডিয়ট" মুভির মাধ্যমে। পুরী জগন্নাধের সাথে তার তৃতীয় কাজ ছিল "আম্মা নান্না ও তামিল আম্মায়ি" যা সমালোচকদেরও দৃষ্টি কেড়ে নেয়। তামিল, কান্নাড়াসহ কয়েকটি ভাষায় রিমেক হয় মুভিটি। একই বছর "ডংগোডু", "ভেদে"র মত কিছু বানিজ্যিক মুভিতে সফলতা পান। বানিজ্যিক মুভিগুলোতে তার অভিনয় নিয়ে প্রশ্ন উঠলে পরের বছরই "না অটোগ্রাফ" এর মাধ্যমে সমালোচকদের মুখ বন্ধ করে দেন। "খাডগাম" মুভির জন্য জিতে নেন নন্দী স্পেশাল জুড়ি এওয়ার্ড। ২০০৫ সালে "ভাদ্রা", "ভাগিরাথা" মুভিগুলোও ছিল সফল।
২০০৬ সাল ছিল রভিতেজার জন্য সেরা বছর। রাজামৌলীর মত ডিরেক্টরের পরিচালনায় তিনি উপহার দিয়েছেন ব্লকবাস্টার মুভি "ভিক্রমারকুড়ু"। মুভিটা এতটাই জনপ্রিয়তা পায় যে এই মুভির রিমেকের বন্যা বয়ে যায় সবখানে। এখন পর্যন্ত ৭/৮বার রিমেক হয়ে গেছে মুভিটি। রভিতেজার ক্যারিয়ার বেস্ট একটা মুভি। এরপর রভিতেজা ২০১৫ সাল পর্যন্ত দিয়ে গেছেন "খতরনাক", "দুবাই সিনু", "বালাডুর", "কৃষ্ণা", "নেনিন্থে", "কিক", "ডন সিনু", "মিরাপাকায়", "সারোচারু", "বালুপু", "পাওয়ার", "কিক ২", "বেঙ্গল টাইগার" এর মত বেশ কিছু জনপ্রিয় মুভিগুলো।
২০১৫ সালে "বেঙ্গল টাইগার" মুভির পর অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন ছিলেন অভিনয়ের বাহিরে। এ বছরে অর্থাৎ ২০১৭ সালে "রাজা দ্যা গ্রেট" এর মত হিলারিয়াস একশন কমেডি দিয়ে আবারো ফিরে এসেছেন মাস মহারাজা। এ মুভিতে তাকে দেখা গেছে একজন ট্রেইন্ড অন্ধ ব্যাক্তির ভূমিকায়। মুভিটা দেখে হাসতে হাসতে অবস্থা খারাপ। সামনের বছর তার নেক্সট মুভি হিসেবে আসবে "টাচ চেসি চুড়ু"। এছাড়াও তামিল অভিনেতা জয়ম রবির "বোগান" মুভিটি তেলুগুতে রিমেক করবে রভি তেজা।
.
রভি তেজা সম্পর্কিত #কিছু_ফ্যাক্টসঃ
- মাস মহারাজার বয়স প্রায় ৫০ বছর এবং তিনি ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার অধিকারী।
- রভি তেজা ধূমপান করেন তবে মদ্যপান করেননা। অথচ সে Lord & Master ব্রান্ডের মদের এড করেন।
- রভি তেজা ৬০ টিরও অধিক মুভিতে কাজ করেন। প্রতি মুভিতে পারিশ্রমিক নেন ৭ কোটি রুপি।
- ২০১২ সালে ফোর্বস ইন্ডিয়ার টপ ১০০ সেলিব্রেটির মধ্যে তিনি ৫০তম হন। ২০১৩ ও ২০১৪ সালে যথাক্রমে ৬৮ ও ৭৪ তম হন।
- রভি তেজার ক্যারিয়ারের বেশিরভাগ মুভিই একাধিক ভাষায় রিমেক হয়েছে। সাউথেই বিভিন্ন ভাষায় তার মুভি রিমেক হয়। তামিল, কান্নাড়া, হিন্দী, বাংলা (ভারতীয় ও বাংলাদেশী), ওড়িয়া ইত্যাদি ভাষায় তার মুভি অনেকবার রিমেক হয়েছে। এছাড়া মালয়ালাম, ভোজপুরী ও হিন্দীতে ডাবিং তো হয়ই।
- রভি তেজার বেশিরভাগ কলকাতার বাংলা রিমেকের নায়ক হচ্ছে জিৎ।
- তার ছেলে মহাধান তেজা "রাজা দ্যা গ্রেট" মুভিতে রভি তেজার ছোটবেলার রোলে অভিনয় করেছে।
- নিজ রাজ্যে রভি তেজার ফ্যান-ফলোয়িং অনেক। ফ্যানরাই তাকে মাস মহারাজা উপাধি দেয়। নর্থ ইন্ডিয়ায়ও তার ব্যাপক পরিচিতি আছে।
- অনেকের কাছেই তার আউটলুক পছন্দের নয়। অনেকের চোখে তিনি ওভারএক্টর। কিন্তু তার মুভি যতবার রিমেক হয় অন্যকারো ক্ষেত্রে তা কমই হয়। তার অধিকাংশ মুভিই কোন না কোন ভাষায় রিমেক হয়েছে। বলিউডে টপস্টাররা তার মুভি রিমেক করে অনেক বড় সাফল্য পেয়েছেন। তার মুভি একাধিকবারও রিমেক হয়ে থাকে। ডায়ালগ থ্রোতে তার তুলনা কমই আছে। কান্নার এক্সপ্রেশনে কিছু সমস্যা থাকলেও তার রাগের এক্সপ্রেশনে তা পুষিয়ে যায়। চোখ লাল করে যখন ভিলেনের দিকে তাকিয়ে পাঞ্চ ডায়ালগ দেন তা দেখার মত হয়। "না অটোগ্রাফ" এর মত মুভিতে তার অভিনয় দক্ষতা প্রকাশ পায়। ভালো-খারাপ অনেক ডিরেক্টরের সাথেই তার মুভি আছে। এস এস রাজামৌলি হতে শুরু করে বয়াপতি শ্রীনু পর্যন্ত, এমনকি অনেক নতুন নতুন পরিচালক সবার সাথেই তার মুভি আছে। হিন্দি ডাব বাজারেও তার পরিচিতি অনেক। তার প্রায় সব মুভি হিন্দি ভাষায় ডাব হয়েছে। দুই চরিত্র বা ডাবল রোলে তিনি দারুন কাজ করেন তা "বিক্রমারকুডু" কিংবা "পাওয়ার" মুভিতে দেখলে বুঝা যায়। তার মত কমেডি টাইমিং খুব কম এক্টরেরই আছে।
আনুশকা, নয়নতারা, কাজল, ইলিয়ানা, রাকুল, তামান্নাহ, জ্যোতিকা, রাশি খান্না, তাপসী, দীক্ষা শেঠ, রিচা গঙ্গোপাধ্যায়, রেজিনা কাসান্দ্রা সহ অনেক অভিনেত্রীর সাথেই তিনি জুটি বেধেছেন কোন না কোন মুভিতে। সর্বশেষ মেহরিন পীরজাদার সাথে তাকে জুটি বাঁধতে দেখা যায়।
ব্রাহ্মানান্দাম এর সাথে তার জুটি তেলুগুর সেরা হিরো-কমেডিয়ান জুটি। এ দুজন একসাথে এক মুভিতে মানে হাসির ধামাকা। অনেক মুভিতে একসাথে কাজ করেছেন এই দুজন। রভি তেজার সাথে আরেকজনের জুটি দারুন। তিনি আর কেউ নন সবার প্রিয় প্রকাশ রাজ। প্রকাশ রাজ যে শুধু রভি তেজার সাথে ভিলেন হিসেবে ছিলেন তা কিন্তু নয়। পজেটিভ রোলেও তিনি রভি তেজার সাথে অনেক মুভি করেছেন। "বালুপু"তে তারা দুজন একে অপরের জাতশত্রু হিসেবেও ছিলেন আবার বাবা-ছেলে হিসেবেও ছিলেন।
কৃতজ্ঞতাঃ Mostafizur Rahman Rafid
[রভি তেজা সম্পর্কিত ফ্যাক্টস অংশের কয়েকটা প্যারা ওর লেখা ফিচার থেকে সংকলিত ও পরিমার্জিত]
.
রভি তেজার উল্লেখযোগ্য #কিছু_মুভিঃ
> Raja The Great
- একশন কমেডি ঘরানার মুভিটি দেখে ডায়লগগুলো শুনলে হাসি আটকানো কঠিন। মাস মহারাজার পারফেক্ট কামব্যাক মুভি।
> Kick (1 & 2)
- কিক মুভিটি হিন্দীতে একই নামে সালমান খান রিমেক করেছে। এছাড়াও জয়ম রভি তামিলে "Thillalangadi" ও কান্নাড়ায় "Super Ranga" নামে রিমেক হয়।
- কিক ২ মুভিটি হিন্দীতে Jigarwala No. 1 নামে ডাব হয়েছে।
> Vikramarkudu
- মুভিটি অসংখ্যবার রিমেক হওয়া একটা মুভি। ভিক্রম সিং রাঠোড় ক্যারেক্টারটা রভি তেজার ওয়ান অফ দ্যা বেস্ট ক্যারেক্টার ছিল। মুভিটি Rowdy Rathore (হিন্দী), Ulta Palta 69 (বাংলাদেশ), Veera Madakari (কান্নাড়া), Siruthai (তামিল), Bikram Singha (কলকাতা), Action Jasmine (বাংলাদেশ) নামে রিমেক হয়েছে। এছাড়াও Vikramathithya (মালয়ালাম), Pratighat (হিন্দী) ও Vikram Singh Rathod IPS (ভোজপুরী) নামে ডাবিং হয়েছে।
> Krishna
- জনপ্রিয় এই মুভিটি একই নামে হিন্দী ডাব ও Madhura Thmiru নামে তামিল ডাব হয়েছে। এছাড়াও Awara (কলকাতা), Rajani (কান্নাড়া), Prem Prem Paglaami (বাংলাদেশ) নামে রিমেক হয়েছে।
> Bengal Tiger
- মুভিটি একই নামে হিন্দী ডাবিং হয়েছে।
> Power
- জনপ্রিয় এই মুভিটি Power Unlimited নামে হিন্দী ডাবিং হয়েছে। এছাড়াও একই নামে কলকাতায় রিমেক হয়েছে।
> Balupu
- জনপ্রিয় এই মুভিটি Jani Dushmann নামে হিন্দী ডাবিং ও তামিলে Evanda নামে ডাবিং এর পাশাপাশি Herogiri নামে কলকাতায় রিমেক হয়েছে।
> Sarocharu
- হিন্দী ডাব হয়েছে Jabardast Aashiq নামে।
> Nippu
- হিন্দী ডাব হয়েছে দুবার, Main Insaaf Karoonga ও Kick Dobaara নামে।
> Mirapakay
- হিন্দী ডাব নাম Khallas
> Don Seenu
- বাংলাদেশে Badsha The Don নামে রিমেক হয়েছে। এছাড়াও Sabse Bada Don নামে হিন্দী ডাব হয়েছে।
> Neninthe
- হিন্দী ডাব নাম Ek Aur Vinashak
> Naa Autograph
- মুভিটি Autograph নামের তামিল মুভি থেকে রিমেক হয়েছে। হিন্দী ডাব হয় Thokar নামে।
> Dubai Seenu
- জনপ্রিয় এই মুভিটি Loafer নামে হিন্দী ডাব হওয়ার পাশাপাশি Dubai Babu নামে কান্নাড়া রিমেক হয়েছে।
> Khatarnak
- দক্ষিণ কোরিয়ান মুভি Mr. Socrates থেকে অনুপ্রাণিত এই মুভিটি Main Hoon Khatarnak নামে হিন্দী ডাব হয়েছে।
> Baladur
- হিন্দী ডাব Dhamkee নামে হওয়া মুভিটি Mu Kana Ete Kharap নামে ওড়িয়া রিমেক হয়েছে।
> Bhadra
- ব্যাপক জনপ্রিয় এই মুভিটি Badala নামে হিন্দী ডাব হয়েছে। এছাড়াও Bhaolobeshe Morte Pari (বাংলাদেশ), Josh (কলকাতা), Brahmam (মালয়ালাম ডাব), Saravana (তামিল), Gaja (কান্নাড়া) নামে রিমেক হয়েছে।
> Bhageeratha
- শ্রিয়া শরণ এর সাথে জুটিবদ্ধ এই মুভিটি The Return of Sikander নামে হিন্দী ডাব হয়েছে।
> Daruvu
- তাপসী পান্নুর সাথের এই মুভিটি Jeene Nahi Doonga নামে ডাবিং হয়েছে।
> Amma Nanna O Tamila Ammayi
- হলিউড মুভি Dance with Me অবলম্বনে নির্মিত মুভিটি Yoddha No.1 নামে হিন্দী ডাব হওয়ার পাশাপাশি M. Kumaran S/O Mahalakshmi (তামিল), Maurya (কান্নাড়া), Katha Deithili Maa Ku (ওড়িয়া), Jigarwala (ভোজপুরী) নামে রিমেক হয়েছে।
> Khadgam
- হিন্দী ডাব Marte Dam Tak, এছাড়াও বলিউডে অজয় দেবগন রিমেক করেছে Insan নামে।
> Idiot
- রাকশিতা অভিনীত মুভিটি Priya Amar Priya (বাংলাদেশ), Hero (কলকাতা), Dum (তামিল) নামে রিমেক হয়েছে।
> Itlu Sravani Subramanyam
- হিন্দী ডাব নাম Yes Or No, রিমেক হয়েছে বলিউডে Anjaana Anjaani নামে।
> Nee Kosam
- অনেকগুলো এওয়ার্ডজয়ী একটি মুভি।
> Shock
জ্যোতিকার সাথে এই মুভিটি Mera Insaaf নামে হিন্দী ডাব হয়েছে।
> Sindhooram
- ন্যাশনাল এওয়ার্ডজয়ী একটি মুভি। মুভিটি রভি তেজার লিডরোলে অভিনীত প্রথম মুভি ছিল।
তার মুভিগুলোর হিন্দী ডাব রয়েছে। কয়েকটার বাংলা সাবও রয়েছে। রভিতেজার পারফেক্ট ডায়লগ ডেলিভারী ও কমিক টাইমিং এঞ্জয় করতে চাইলে অবশ্যই অরিজিনাল তেলুগু ভাষাতেই মুভিগুলো দেখতে হবে। অন্যথায় মিস করে যাবেন অনেক কিছুই।
.
শুধু মুভিতে অভিনয়ই নয় কিংবা সহকারী পরিচালক হিসেবেই নয়, রভি তেজা তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন গায়ক হিসেবেও। বালুপু মুভিতে "কাজালু চেল্লিভা" ও "পাওয়ার" মুভিতে "নটাংকি নটাংকি" গান দুটি ব্যাপক জনপ্রিয় গান। গান গাওয়ার পাশাপাশি ভয়েস আর্টিস্ট হিসেবেও তিনি ভয়েস দিয়েছেন রাজামৌলী পরিচালিত "মারিয়াদা রামান্না" মুভির বিখ্যাত সেই সাইকেলের। এছাড়াও তিনি "দসুকেলথা" মুভিতে ন্যারেটর হিসেবে ভয়েস দিয়েছেন।
.
এওয়ার্ডঃ
- ১৯৯৯ সালে "নি কোসাম", ২০০২ সালে "খাডগাম" ও ২০০৮ সালে "নেনিন্থে" মুভির জন্য নন্দী স্পেশাল জুরি এওয়ার্ড পান।
.
একশন, কমেডি, অভিনয়, নাচ, গান, এটিটিউড, ডায়লগ ডেলিভারী, কমিক টাইমিং সবকিছু দিয়েই সে আমার মত বহু মুভি লাভারের মনে ঠাই করে নিয়েছে। তার থেকে বেটার অভিনেতা কিংবা নায়ক হয়তো অনেক আছে, তবে রভি তেজা একজনই... ওয়ান পিছ!!! সবকিছু মিলিয়ে একজন পারফেক্ট এন্টারটেইনার। আপনার মন খারাপ, রভি তেজার মুভি দেখুন মন ভালো হয়ে যাবে। আপনার হাসি পাচ্ছেনা, রভি তেজার মুভি দেখুন হাসি আটকাতে পারবেন না। উরাধুরা একশনের পরিমিত এক্সিকিউশন দেখতে চান, রভি তেজার মুভি দেখুন। মানছি তার আউটলুক অনেকেরই পছন্দ না, তবে ফুল রিফ্রেশমেন্টের জন্য মুভি দেখতে চাইলে রভি তেজার মুভি দেখুন। এত্তগুলা ইন্ডাস্ট্রি তো আর এম্নি এম্নি তার মুভি রিমেক করার আশা নিয়ে বসে থাকেনা? তার মুভিতে ঐ জিনিসটা আছে, ঐ যে বিদ্যা বালান বলছিলো না, এন্টারটেইনমেন্ট! এন্টারটেইনমেন্ট! এন্টারটেইনমেন্ট!
.
.
Written by:
Mahmudul Hasan MRp
একজন রভি তেজা ভক্ত
.
উৎসর্গঃ
সকল রভি তেজা ভক্তকে।
সকল এন্টারটেইনমেন্ট লাভারকে।
.
Post a Comment