ব্লকবাস্টার গ্রুপ ৩ বছর পেরিয়ে ৪র্থ বছরে পদার্পণ করলো। বিগত ৩ বছরে গ্রুপ পেরিয়ে এসেছে হাজারো স্মৃৃতির গল্পগাথা। ২০১৫ সালের ৯ই মে সামান্যকজন সাউথ লাভার নিয়ে যার শুরু হয়েছিলো পথচলা, আজ সে হাজার হাজার সাউথ প্রেমীদের মিলনমেলা। বিগত ৩ বছরের পথচলা যে মসৃণ ছিল তা নয়। অসংখ্যবার বিভিন্ন ঝড়ঝাপটা এসেছে যা সামলে নিয়েই আজকের এই ব্লকবাস্টার গ্রুপ। গ্রুপের তো আর হাত পা নেই যে নিজে নিজেই চলবে। এর সার্বিক ব্যবস্থাপনায় যেমন রয়েছে একঝাক ডেডিকেটেড এডমিন ও মোডারেটর, তেমনি রয়েছে গ্রুপের প্রাণ হাজারো সাউথ লাভার সদস্য। এসব ডেডিকেটেড মানুষগুলোর ডেডিকেশন লেভেল নিয়ে লিখতে গেলে একটা উপন্যাস লেখা যাবে। সবার কথা বলাও হয়তবা সম্ভব নয়। চেষ্টা করবো এদের মধ্য থেকেই কিছু মানুষের কথা তুলে ধরতে।
.
♣
- সাইফুদ্দিন শাকিল (Rakibul Hasan Rakib)
ব্লকবাস্টার গ্রুপের প্রতিষ্ঠাতা। বাংলার সকল সাউথ মুভি লাভারকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার এক অসম্ভবকে সম্ভব করার মত স্বপ্ন নিয়ে ২০১৫ সালের ৯ই মে ফেসবুক দুনিয়ায় দাড় করেছিল এই গ্রুপটা। চট্টগ্রামের এই মানুষটার ডেডিকেশন সম্পর্কে প্রতিটা সিনেপ্রেমীই অবগত। নিয়মিত রিভিউ লেখার পাশাপাশি এই মানুষটা সিনেপ্রেমীদের দিয়ে গেছে অর্ধশতাধিক বাংলা সাবটাইটেল। সাউথ বিসাবজগতের লিজেন্ড এ ভাইটি একদিনেও সাব করে দিয়েছে। হাসপাতালে ভর্তি মা, সেই মায়ের পাশে বসে সেবার পাশাপাশি সময় দিয়েছে গ্রুপে, উপহার দিয়েছে অসংখ্য বিসাব। প্রচুর নতুন নতুন মালয়ালাম মুভিপ্রেমী তৈরী হয়েছে তার বিসাবে মুভি দেখে। সাউথ বিসাব জগতের এক অনন্য নাম সাইফুদ্দিন শাকিল যাকে অনেকেই এখন চেনেন রাকিবুল হাসান রাকিব নামে। এত অমায়িক এক ছেলে, অনেক বেশিই শ্রদ্ধা ভালোবাসা পাই তার কাছ থেকে প্রতিনিয়তই। তার সাথেই আমার সবচেয়ে বেশি যোগাযোগ হয়। তার সাথেই বেশিরভাগ সাউথ রিলেটেড ব্যাপারে আমি মিল খুঁজে পাই। পড়াশুনা শেষে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর খুব শখ ভাইটির। এই ভাইটির দীর্ঘায়ু এবং সফলতা কামনা করি।
.
♣
- ফেরদৌস আহমেদ শোভন (Ferdous Ahmed Shovon)
আমাদের গ্রুপের সবচেয়ে শান্তশিষ্ট কোমল স্বভাবের এডমিন। যার হেটারের সংখ্যা শূণ্যের কোঠায়। সেই হিসেবে তার ভেংকি স্যারের ফ্যান হওয়ার কথা ছিল, অথচ সে কিনা অজিত কুমারের ফ্যান। গ্রুপে সবচেয়ে এক্টিভ এডমিনদের মধ্যে সে একজন। শুধু এই গ্রুপই নয় তার জনপ্রিয়তা এত বেশি যে সে বিভিন্ন গ্রুপের বিভিন্ন প্রতিযোগিতার বিচারকও হওয়ার সুযোগ পায়। আমার সাথে কখনো দেখা না হলেও চ্যাটবক্সের আলাপনে মনেহয় সবচেয়ে কাছের এক ছোটভাই। কিছুদিন আগেই মাকে হারিয়েছে, সেই কষ্টের দিনগুলোতেও তাকে আমরা গ্রুপে পেয়েছি। পড়াশুনা শেষ করে চাকুরী নিয়ে জীবনে উন্নতি করুক সেই কামনাই করি সবসময়।
.
♣
- এস এ মিঠু (S.a. Mithu)
প্রচন্ড গানপাগল, শান্ত স্বভাবের সাউথ লাভার ভাই। কর্মজীবনের ব্যস্ততায় গ্রুপে এখন আর তাকে তেমন দেখা যায়না। তবে সাউথ মুভি দেখা কিংবা গান শোনায় তার কিন্তু বিরতি নেই। গ্রুপের পিছনে প্রচুর সময় ব্যয় করতো সাবেক এই এডমিন ভাইটি। গ্রুপের গেটটুগেদার করার উদ্যোগে তার সাথে ফোনে কথা বলার সুযোগ হয়েছে। তাছাড়া বিশেষ এক এলাকার বাসিন্দা হওয়ায় ভাইকে খুব খ্যাপাতাম আমি, যদিও তিনি মজাই পেতেন। ভাইকে খুব মিস করি এখন।
.
♣
- ইফতিয়ার সুমন (Iftiar D Sumon)
বিদেশ বিভুইয়ে পড়ে থেকেও গ্রুপের জন্য কাজ করে যাওয়া চাট্টিখানি কথা নয়। আর এ কাজটিই খুব যত্নের সাথে করে যাচ্ছে আমাদের সুমন ভাই। আমরা দুজনেই ধানুশ ফ্যান। আমাদের মধ্যে মিল বলতে এটুকুই। মুভির বাহিরে খেলাধুলার জগতে আমরা রাইভাল সাপোর্টার। খুবই বাস্তববাদী, স্পষ্টভাষী এক ভাই। যেকারনে অনেক সময়েই গ্রুপে তাকে অপছন্দ করার লোকের দেখা মিলতো। সত্যি বলতে এডমিন প্যানেলে তার সাথে আলাপের আগে আমি নিজেও তাকে অপছন্দই করতাম। তবে এই ভুলটা তার সাথে আলাপের পরেই ভেংগেছে। এখন অনেক পছন্দের একজন ভাই। আশাকরি বিদেশ বিভুই ছেড়ে নিজ দেশে যখন আসবেন একজন সফল ব্যক্তি হিসেবে, তখন তার সাথে মোলাকাতের একটা সুযোগ অবশ্যই হবে।
.
♣
- মামুনুর রশীদ তানিম (MD Mamunur Rashid Tanim)
আমাদের গ্রুপের সবথেকে টাফেস্ট এডমিন। চুন থেকে পান খসতে দেখলেই তার নজরে সেটি মার্কিং হয়ে যায়। বড্ড কঠোর স্বভাবের স্পষ্টভাষী ছেলে।বেশিরভাগ সময়েই তার সাথে এটা সেটা নিয়ে, ফ্যানিজম নিয়ে লেগে যায় অনেকেরই। তবে মনের দিক দিয়ে খুবই নরম স্বভাবের মানুষ এবং একটু লাজুকও। প্রচুর পরিমানে মুভি দেখতে ভালোবাসে সেটা সাউথ কিংবা অন্য যেকোন ইন্ডাস্ট্রিরই। প্রচুর নাটকও দেখে ছেলেটি। দেশী বেশকিছু পরিচালকের সাথেও তার সখ্যতা আছে বলেই জেনেছি। নিজেও একসময় নামকরা পরিচালক হবে বলেই বিশ্বাস করি। নিজেকে সে খুনী শিকদার বলে পরিচয় দিতে ভালোবাসে যদিও মশা ছাড়া অন্যকিছু মেরেছে বলে মনেহয়না। এডমিন চ্যাটবক্সে তার সাথে খুনসুটি চলে সবারই। খুবই ট্যালেন্টেড একজন ছেলে। নিয়মিত কালের কন্ঠ পত্রিকাতেও তার লেখা ছাপা হয়। সেলেব্রিটি মানুষ আরকি। আরেকটা গোপন কথা, এই গ্রুপে যতজন ব্যান খেয়েছে তার বেশিরভাগই তার কর্ম। এজন্য তাকে ব্যানম্যান বলেও ডাকা হয়। ফ্যানিজমের কোন দাম নেই তার কাছে। পছন্দ করেনা কোনরকম লুলামিও। শুধু মাঝে মাঝে অমুক তমুক নায়িকা নিয়ে তার মনের সুপ্ত কথাগুলো জানায় চ্যাটবক্সে।
.
♣
- মাহমুদুল হাসান রিফাত (Mahmudul Hassan Rifat)
আমাদের দুজনের শুধু নামেই মিল নয়, মিল রয়েছে আরো অনেক। ব্লকবাস্টার গ্রুপের মোস্ট ডেডিকেটেড ব্যক্তির অন্যতম একজন সে। গ্রুপে সবচেয়ে বেশি পোস্ট কে করেছে সেটি হিসেব করলে তার নামটিই মনেহয় উঠে আসবে। তার সাথে পাল্লা দিয়ে পোস্ট করেও তাকে রাফিদ ব্যতীত আর কেউই হারাতে পারেনি মান্থলী পোস্টিং কন্টেস্টে। সুরিয়ার জাবরা ফ্যান। ব্যক্তিগত জীবনে ভীষণ মজার মানুষ। একটু নয় আসলে একটু বেশিই ঠোঁটকাটা স্বভাবের বলে তার যেমন হেটারের অভাব নেই, তেমনি এত ডেডিকেশন ওয়ালা একজন মানুষের লাভারেরও অভাব নেই। এডমিন পোল করলে আমাদের অন্যদের জামানত বাজেয়াপ্তের সুযোগ রয়েছে। সে অনেকটা ভিরাট কোহলির মত। অনেক অনেক পছন্দের এ ছোটভাইটির মত সাউথ ফ্যান আরেকটি খুঁজে পাওয়া দায়। যখন প্রসঙ্গ সাউথ আসে, সেখানে তার ডেডিকেশান সবার উপরের দিকেই থাকে। নায়কের মত চেহারা তাই কখনো তাকে মিডিয়া জগতে দেখলেও অবাক হবোনা। ভার্সিটি পড়ুয়া ভাইটি একসময় ব্যক্তিগত জীবনে উন্নতির চরম শিখড়ে পৌছাবে বলেই আমার বিশ্বাস।
.
♣
- রাতুল আহমেদ (Ratul Ahmed)
খুবই চুপচাপ স্বভাবের একজন এডমিন। সেই প্রথম থেকেই দেখছি প্রচন্ড রকমের ডেডিকেটেড একজন ছেলে। গ্রুপে সবার আগে নিউজ প্রচার করতে তার জুড়ি মেলা ভার। চুপচাপ হলেও ভীষণ রসকসওয়ালা এক ছোটভাই সে। সে আমাদের চ্যাটবক্সে দারুণ রসের কথা বলে থাকে। আল্লু ভক্ত ছোটভাইটি ব্লকবাস্টারের পাশাপাশি আল্লু ফ্যান গ্রুপও সামলাতো একসময়ে, তবে ফ্যানিজম নিয়ে কখনই বাড়াবাড়ি করতে দেখিনি তাকে।
.
♣
- আরেফিন ইসলাম আবির (Arefin Islam Abir)
মহেশভক্ত আবিরও রাতুলের মতই বিভিন্নরকম আপডেট পোস্ট দিয়ে গ্রুপে সাউথের খবরাখবর ছড়িয়ে যাচ্ছে। নায়িকাদের প্রতি তার বিশেষ দূর্বলতা রয়েছে। রাতুলের সাথে তার বেশ সখ্যতা রয়েছে।
.
♣
- ফিহাদ আর রহমান (Fihad Ar-Rahman)
আমাদের মোডারেটর প্যানেলে সর্বকনিষ্ঠ একজন। তার ডেডিকেশন লেভেল সম্পর্কে যেমন নতুনকরে বলার কিছু নেই, তেমনি তার ট্যালেন্ট সম্পর্কেও বলার প্রয়োজন হয়না। রিভিউ লেখায় যেমন তার হাত দূর্দান্ত, তেমনি বাংলা সাবটাইটেল অনুবাদের ক্ষেত্রেও তার কাজ অনবদ্য। এত নিখুতমানের সাবমেকার আমি খুব কমই দেখেছি। ব্লকবাস্টার গ্রুপের সবচেয়ে প্রিয় ছোটভাই আমার। কারনটা অনুমিতই, আমরা দুজনেই ধানুশ কিংবা নয়নতারা ভক্ত। যদিও সে নয়নকে ভাবী হিসেবেই দেখে। আরেকটা কারন হচ্ছে ও আমার ছোটভাইয়ের ব্যাচমেট। শুধুই যে মুভি কিংবা সাব নিয়ে পড়ে থাকে তাই নয়, এবারের এসএসসিতে গোল্ডেন এ প্লাসের মাধ্যমে তার ব্রিলিয়ান্সি একাডেমিক কার্যক্রমেও দেখিয়েছে। এই ছেলে একদিন অনেক বড়কিছুই হবে।
.
♣
- মোস্তাফিজুর রহমান রাফিদ (Mostafizur Rahman Rafid)
ফিহাদের মতই ট্যালেন্টেড আরেক ছোটভাই। ফিহাদেরই ব্যাচমেট, তার মত সেও গোল্ডেন এ প্লাস পেয়েছে। ভিক্রম কিংবা আল্লু ভক্ত রাফিদ রিভিউ কিংবা দারুণ সব পোস্ট লেখায় সিদ্ধহস্ত। গ্রুপে চরম এক্টিভ একটা ছেলে। রিফাতকে টেক্কা দেয়া পোস্টমেকার সে, তাই বুঝতে হবে তার এক্টিভিটি, ডেডিকেশন কোন লেভেলের। জীবনে অনেক বড়কিছু হবে আশারাখি।
.
♣
- কবির আহমেদ বাবু (Kabir Ahmad Babu)
ভীষণ মজার মানুষ, সবসময় লোকদের হাসাতে পচ্ছন্দ করে। তার পোস্ট কিংবা কমেন্টসগুলো দেখলেই তার প্রমাণ মেলে। আমাদের সাথে সাবটাইটেলও বানায় সে। ট্যালেন্টে ভরপুর এক ছোটভাই। একসময় এডমিন প্যানেলের সদস্য ছিল, ব্যক্তিগত ব্যস্ততায় দায়িত্ব ছাড়লেও গ্রুপে নিয়মিতই তার উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে।
.
♣
- মোহাম্মদ ইউসুফ (মোহাম্মদ ইউসুফ)
সৌম্য ভদ্র ট্রু জেন্টেলম্যান ক্যারেক্টার আমার এ ভাইটির। কারো সাথেই কখনো খারাপ কিছু দেখিনি। আপনমনে চমৎকার সব রিভিউ লেখা আর মাস্টারপিস মানের বাংলা সাব উপহার দেয়াই যার কাজ ছিল। এখনো সাব করে কিন্তু আগেরমত পোস্ট লেখার সময় পায়না ব্যস্ততার কারনে। তার জ্ঞ্যানগর্ভ দিকনির্দেশনা গুলো এডমিন প্যানেলে মিস করি এখনো। আমার সাবজগতে আসার ট্রু ইন্সপিরেশন সে। জীবনে সফল হোক ভাইটি।
.
♣
- সারাহ ইকবাল (Sarah Iqbal)
দেশের ১ম নারী সাউথ ইন্ডিয়ান বাংলা সাবমেকার। বর্তমানে সাবজগতের উজ্জ্বল নক্ষত্র। একসময়ে দারুণ সব রিভিউ দিয়ে গ্রুপ মাতিয়ে রাখতো। মহেশ বাবুর জন্মদিন উপলক্ষ্যে কি পাগলামোটাই না করেছিল সে। ব্যক্তিগত কারনে মোডারেটরশিপ ছেড়ে অন্যকিছু নিয়ে ব্যস্ত এখন সে। ব্লকবাস্টার প্যানেলের সাতভাই চম্পার একটি পারুলবোনকে প্যানেল মনে রাখবে সবসময়। আমেরিকায় পাড়ি জমানোর ইচ্ছা তার, আশাকরি তার ইচ্ছাগুলো পূরণ হবে।
.
♣
- পিপলু অধিকারী (Piplu Adhikary)
- ওয়াহিদ উদ্দিন নিশাদ (Wahid Uddin Nishad)
- আবরার শাফিন (Abrar Shafin)
- তুষার হায়দার (Mohammad Tusher Haider)
- শাফি মো: জারিফ আলম (Shafi Md Zarif Alam)
এই ৫ জন ছিল বিগত ১ বছরে গ্রুপের মোস্ট এক্টিভ মেম্বারদের মধ্যে অন্যতম। তাদের এই ডেডিকেশনই তাদেরকে নিয়ে এসেছে ব্লকবাস্টার প্যানেলে। গ্রুপে এখন অধিকাংশ পোস্টই এনাদের থেকে পাচ্ছেন আপনারা।
পিপলু ভাই প্যানেলে সবচেয়ে সিনিয়র পার্সন। কাজ করেন এনটিভিতে। মিডিয়া জগতের সাথে তার সম্পৃক্ততা। ব্যস্ত সময়ে গ্রুপে তার মূল্যবান সময়গুলো গ্রুপকে এগিয়ে নিতে সাহায্য করছে।
নিশাদের পড়াশুনা শেষ, বিসিএস প্রস্তুতি চলছে। পুলিশ অফিসার হওয়ার বড্ড শখ তার। ফাঁকেফাঁকেই সময় দেয় গ্রুপে।
শাফিন শুধু গ্রুপেই এক্টিভ এমন নয়, পাশাপাশি সাবের কাজও করে। এছাড়াও মুভি ওয়েবসাইটেও বিভিন্ন মুভি আপ্লোড, পোস্টের মাধ্যমেও সাউথ লাভারদের জন্য কাজ করে যাচ্ছে।
তুষার কিংবা শাফি গ্রুপে নিয়মিত পোস্ট দিয়ে সাউথ লাভারদের বিভিন্ন মুভি সম্পর্কে চেনাচ্ছে। তুষারের গল্প লেখার হাত দারুণ।
প্রত্যেকেই নিজ নিজ ব্যক্তিগত কাজের ফাঁকেফাঁকেই সময় দিচ্ছে গ্রুপে, এগিয়ে নিচ্ছে গ্রুপের পথচলা।
.
♣
- অভ্র আহমেদ (অভ্র আহমেদ)
ব্লকবাস্টারের শুরুর দিকের প্যানেল মেম্বার ছিলেন। সেসময়ে দারুন সব পোস্ট দিতেন। আর যেটা দিতেন সেটা ছিল অধিকাংশ মেম্বারেরই চাওয়া, মুভি লিংক। দ্রুত সব মুভির বিভিন্ন সাইজের লিংক কনভার্ট করে সবাইকে মুভি দেখার সুযোগ করে দেয়ায় তার ছিল জুড়ি মেলাভার। শুধু যে তাই করতেন এমনটাও নয়। তিনি বেশকিছু বাংলা সাব করেছেন যেগুলো সাউথের বিসাবের দিকে ব্যাপক চাহিদাসম্পন্ন সাব। তার করা চার্লি কিংবা প্রেমাম মুভির বিসাব সর্বাধিক ডাউনলোড করা বিসাব। প্রচুর নতুন নতুন মালয়ালাম মুভিপ্রেমী তৈরী হয়েছে তার বিসাবে মুভি দেখে। অনেকদিন থেকেই ব্যক্তিগত ব্যস্ততায় তাকে আর লিংক কিংবা বিসাব নিয়ে হাজির হতে দেখা যায়না। তাতে কি? সে যা দিয়েছে সেসব সাউথপ্রেমীরা মনে রাখতে বাধ্য।
.
♣
- তাহমিদ ফাত্তাহ মুবীন (Tahmid Fattah Mubeen)
মুবীন হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভির এনসাইক্লোপিডিয়া। এহেন কোন সাউথ মুভি রিলেটেড তথ্য নাই যা তার কাছ থেকে পাবেন না। তার লেখার হাতের জাবরা ফ্যান আমি। তার লেখনি মন্ত্রমুগ্ধ হয়ে পড়তে হয়। গ্রুপে তার লেখা রিভিউ কিংবা ফিচার এক কথায় লাজওয়াব। তবে তাকে নিয়মিত গ্রুপে খুঁজে পাওয়া মুস্কিল। সেলেব্রিটিদের মত হুট করেই চমক নিয়ে হাজির হয় গ্রুপে।
.
♣
- জেরিন ফারজানা (Zerin Farjana GreenEssence)
জেরিন আপুর ডেডিকেশন নিয়ে কি বলবো? একটা মানুষ দিনের পর দিন আমাদের এই পাগলামিতে বড়বোনের মতই সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমাদের ম্যাক্সিমাম আয়োজনের স্পন্সর হয় গ্রীনএসেন্স এর জেরিন আপু। আপুর লেখার হাতও ভালো। উনি হয়ত ব্যস্ততার কারনে গ্রুপে লেখার সময় পান না, কিন্তু উনি সবসময়ই আমাদেরকে নিয়ে ভাবেন। আপু সুযোগ পেলেই ক্যাপিটাল এফ. এম. এর ফ্রাইডে এর টোটাল ফিল্মি অনুষ্ঠানে সাউথ গান প্লে করেন, ব্লকবাস্টার নিয়ে বলেন, ব্লকবাস্টারের মানুষগুলো নিয়ে বলেন। আপুর সাথে দেখা করার অনেক দিনের ইচ্ছা আমার। সামনাসামনি তাকে থ্যাংকস দেয়ার খুব সাধ। হবে ইনশাআল্লাহ।
.
♣
- আফরিন জামান (Afrin Zaman)
আফরিন হচ্ছে আমাদের গ্রুপের সেলেব্রিটি মেম্বার। কেন নয়? তার বানানো টিশার্ট কিংবা তার গাওয়া গান যে পৌছে যায় সেই সুদূর কেরালার দুলকার সালমানের ঘরে। যার জন্মদিনে দুলকার নিজে টুইট করে শুভেচ্ছা জানায়। তারমত দুলকার ভক্ত এদেশে বিরল। আমরা হয়তবা ফেসবুকেই সাউথ নিয়ে মাতামাতি করি। কিন্তু তার মাতামাতিটা সেই সাউথ পর্যন্ত বিস্তৃত করতে পারায়, এদেশেও যে সাউথ ভক্তরা আছে তা জানাতে পারায় খুব ভালো লাগে আমাদের।
.
♣
- ফাতিমা ইভা (Fatima Eva)
ইভা আপু গ্রুপের শুরুর দিকে এডমিন ছিলেন শুনেছি। আমি গ্রুপে জয়েন করার পরে তাকে তেমন নিয়মিত দেখিনি তাই তার সাথে পরিচয়ের সুযোগও হয়নি। শুরুর দিকে গ্রুপে নারীদের রিপ্রেজেন্টেটিভ আপুটির আবারো ফেরার কামনা করি।
.
♣
- আকাশ আহমেদ (Akash Hossain)
সাউথ মুভি বিশেষকরে তেলুগু মুভি নিয়েই তার আগ্রহ বেশি। আল্লুর জাবরা ফ্যান, আল্লু বলতেই অজ্ঞান। একটু বেশিই আবেগী আল্লু নিয়ে। বাংলা সাবজগতে উপহার দিয়েছে বেশকিছু মাস্টারপিস মানের বিসাব। তার লেখার হাতও ভালো। একসময় মাতিয়ে রাখতো ব্লকবাস্টার গ্রুপ। ব্যক্তিগত আবেগে এই গ্রুপের সাথে তার পথচলাটা থেমে গেলেও থামেনি সাউথ বিশেষকরে তেলুগু কিংবা আল্লু নিয়ে পথচলা।
.
♣
- মাসফিরাত হাসান ফারাজী
- ফাগুন রাজ/বান্নী আরিয়া
- আসাদুজ্জামান আসাদ
- নিঝুম ফারুক (নিঝুম ফারুক)
- রাফি খান (Rafi Khan)
ফারাজী, ফাগুন, আসাদ, ফারুক, রাফি একসময়ে রিভিউ কিংবা ফিচার সিরিজ দিয়ে মাতিয়ে রাখতো ব্লকবাস্টার গ্রুপ। তারা প্রত্যেকেই আল্লুর ভক্ত। আল্লু নিয়ে তাদের পাগলামোটা চোখে পড়ার মতই। ব্যক্তিগত আবেগে কিংবা যেকোন কারনেই হোক তাদের সাথে ব্লকের সম্পর্কটা আর আগের মত নেই। অবশ্য নিঝুম ফারুককে মাঝে মাঝে দেখা যায় গ্রুপে সাম্মু কিংবা আল্লু নিয়ে কিছু জানাতে। রাফি অনেকদিনই এক্টিভিটির দিক দিয়ে গ্রুপের সেরা মেম্বার লিস্টে জায়গা করে নিয়েছিলো বহুবার। তবে এখন তাকে আর দেখা যায়না। ছেলেটা লেখালেখিতে এক্টিভ থাকলে অনেকদূর যাওয়ার সম্ভাবনা ছিল।
.
♣
- মোসাদ্দিক হাসান (Mosaddiq Hasan)
- আসিফ রেজা (Aasif Reza)
- আদনান ইসলাম সৈকত (Adnan Islam SaiQat)
- রায়হান সারোয়ার (Rayhan Saroyar)
- এম কে আর রাসেল (Mkr Rasel)
- মুহসিউল হক সামিন (Muhsiul Haque Samin)
মোসাদ্দিক, আসিফ, আদনান, রায়হান, রাসেল, সামিন এরা সবাই ব্লকবাস্টারের পুরনো সৈনিক। একসময়ে প্রত্যেকেই পোস্ট দিয়ে মাতিয়ে রাখতো ব্লকবাস্টারের ওয়াল। এদের মধ্যে অনেকেই এখন ব্যক্তিগত কাজে ব্যস্ত তাই লেখার সময় পায়না। এদের অনেকেই এখনো সময় পেলেই লেখে। আদনান তো সাবটাইটেলের কাজও করে যাচ্ছে। রাসেলও করেছে সাবের কাজ। আশাকরবো এরা আবারো গ্রুপের ওয়াল ভরিয়ে রাখবে নানান রকম সাউথ নিয়ে লেখা দিয়ে।
.
♣
- রুবায়েদ হাসান (Rubayed Hasan)
- জ্যোতির্ময় সজ্জন (জ্যোতির্ময় সজ্জন)
রুবায়েদ কিংবা সজ্জন সাউথের বিসাব জগতের উজ্জ্বল নক্ষত্র। রুবায়েদ সাউথের গন্ডি পেরিয়ে নিজেকে চিনিয়েছে দূর্দান্ত সাবমেকার হিসেবে। ভাবতেই অবাক লাগে ছেলেটা এখনো স্কুলে পড়ে। সজ্জনের বিসাবগুলো দারুণ। একসময় নিয়মিত ছিল। এখন হয়ত ব্যস্ততায় তাকে কিছুটা কম দেখা যায়।
.
♣
- তামিম ইকবাল (Tamim Iqbal)
- আবু বকর সিদ্দিক কাউসার (Abu Bakar Siddique Kawser)
- রফিকুল ইসলাম রফিক
এরা প্রত্যেকেই গ্রুপের এক্টিভ মেম্বার। গ্রুপে কেউ চোখ বুলালে তাদের পোস্ট চোখে পড়বেই। রফিক কিংবা তামিমের মধ্যে অলিখিত অজানা পাল্লা চলে কে কাকে পিছে ফেলে মোস্ট এক্টিভ মেম্বার হওয়া যায়। হ্যান্সিকার জানপ্রান, হ্যান্সারের ক্যান্সার অর্থাৎ কাউসারের কথা কি বলবো। পুরাই পাগল একটা। বড্ড রসময় তার পোস্ট কিংবা কমেন্টস। বেশি ট্যালেন্টেড মানুষগুলা বোধহয় একটু এমনই হয়।
.
♣
- মাইকেল এক্সোম (Michael Axom)
দেশের গন্ডি পেরিয়ে ব্লকবাস্টার আজ বিদেশেও রপ্তানি হচ্ছে। আর এর গ্রাহক কিন্তু কম নয়। গ্রুপে শতাধিক ভারতীয় সদস্য রয়েছে যার মধ্যে মাইকেল দাদা অন্যতম। নিয়মিত গ্রুপে পোস্ট দিয়ে এক্টিভ থাকে। সিনেপ্লেক্সে বা থিয়েটারে বসে সাউথ মুভি দেখে সে সম্পর্কে মনের ভাব জানায়। আবার কখনো ভারতে গেলে ওর সাথে দেখা করার ইচ্ছা আছে।
.
♣
- নাঈম সরকার (Nayem Sarker)
- তওসিফ এইচ. সায়মন (তওসিফ এইচ. সায়মন)
- মোরসালিন তানভীর (Morsalin Tanvir)
- জয় কিষাণ (জয় কিষান)
- আনিসুর রহমান (Anis Ur Rahman)
- মাহির মুনীম (Mahir Munim)
- সাঈদুর রহমান শাওন (Saydur Rahaman)
- অনন্য দেবনাথ (Sh Ananneya Adn)
আমার সবচেয়ে কাছের কয়েকজন মানুষ বলা চলে। ভার্চুয়াল লাইফের বেশিরভাগ সময় এদের সাথেই কাটে। এরা প্রত্যেকেই দারুন সাবমেকার। সবাই সাউথ সাবমেকার্স প্যানেলের সদস্য। এরা শুধু সাব করেই যে সাউথ লাভারদের বিনোদন দিচ্ছে তা নয়। গ্রুপে বিভিন্ন রিভিও লিখতে দেখা যায় এদের। আরো একধাপ এগিয়ে এরা সাউথ লাভারদের জন্য বানিয়েছে নিজস্ব ওয়েবসাইট। যেখান থেকে সহজেই বিসাবসহ মুভি ডাউনলোড করা যায়। নাঈম খুব শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে। ওর গলাটা ভারী মিষ্টি। তওসিফ বাবার ব্যবসা দেখাশুনা করে। আমার এ ভাইটা একটু মজা করতে ভালোবাসে। দুষ্টু টাইপের। তানভীর বিবাহিত চাকরিজীবী। ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেয়। জয়, অনন্য, মাহীর (সিলটি ফুয়া), আনিস প্রত্যেকেই দারুন সাব করে। শাওন শুধু সাবই করেনা, আমাদের সাইটের ডেভেলপারেরও কাজ করে। নাঈম, শাফিন, শাকিলের পাশাপাশি সবচেয়ে বেশি মুভি আপ্লোড, পোস্ট লেখা, মুভি বিভিন্ন সাইজে কনভার্টের কাজ করে থাকে। এদের সাথে কাজ করে, চ্যাটবক্সে সময় দিয়ে এত মজা পাই যে মনেই হয়না আমরা প্রত্যেকেই অনেক দূরে থাকি।
.
ব্লকবাস্টারে আসার আগে আমি অন্য একটা সাউথ গ্রুপে ছিলাম। গ্রুপটা অনেক ছোট ছিল, তবে বেশ ছিমছাম ও গোছালো ছিল। প্রত্যেক মেম্বারের মধ্যে বেশ আন্তরিকতা ছিল। সেখানেই শাকিলের সাথে আমার পরিচয়। ও তখন সেখানে রিভিউ লিখতো, আর আমি সেগুলো গিলতাম। নিজে রিভিউ লিখতে পারতাম না। ২০০৯ সাল থেকে নিয়মিত সাউথ মুভি দেখায় ততদিনে শত শত সাউথ মুভি দেখার অভিজ্ঞতা, কিন্তু মুভি দেখে মনের ভাব প্রকাশের ব্যাপারটা ঠিক রপ্ত করতে পারিনি। মানী ভাই ও শাকিলকে দেখেই আস্তে আস্তে লিখার চেষ্টা শুরু। এরপর একদিন সন্ধান মিললো ব্লকবাস্টার গ্রুপের। শুরুর দিকে গ্রুপটায় খুব কম কম আসতাম। কয়েকমাস পরেই গ্রুপটা আমাকে টানতে শুরু করলো। গ্রুপের লেখাগুলো, সেই লেখার পিছনের কারিগরদের সাথে সখ্যতা বাড়তে থাকলো। আমিও নিয়মিত হতে থাকলাম। আর তারপরের ইতিহাসটা তো এই বর্তমানের আমি। ব্লকবাস্টার গ্রুপ কিংবা গ্রুপের মানুষগুলোর প্রতি আমি কৃতজ্ঞ।
.
ব্লকবাস্টার আসলে একা একা এতদূর আসেনি। এর পিছনে রয়েছে হাজারো কারিগরের হাত। তাই সবার সম্পর্কে বলা হয়তবা সম্ভব নয়। তাই কারো সম্পর্কে বিশেষভাবে বলতে বাদ গেলে আমি আন্তরিকভাবে দু:খিত। এতজনের সম্পর্কে মনে রাখাটাই টাফ। গ্রুপের প্রতিটি মেম্বারেরই অবদান রয়েছে ব্লকবাস্টারকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে। তাই কেউই মন খারাপ করবেন না। ব্লকবাস্টার শুধু আমরা গুটিকয়েক মানুষের গ্রুপ নয়। ব্লকবাস্টার আপনাদের প্রত্যেকেরই নিজের গ্রুপ। পাশে থাকুন, মুভি দেখুন, গ্রুপে লিখুন।
.
বাংলাদেশে সাউথ ইন্ডিয়ান মুভির একটা ভালো দর্শকমহল তৈরীতে এই গ্রুপের অবদান সবচেয়ে বেশি, এক সময় যারা সাউথের মুভি নিয়ে নাক সিটকাতো তারাই ফ্যান হয়ে গেছে আজ, এটাই এই গ্রুপের সার্থকতা।
.
ব্লকবাস্টার দীর্ঘজীবী হোক ♥
Post a Comment