গ্রুপে যারা নতুন আসেন কিংবা যারা নতুন নতুন সাউথ ইন্ডিয়ান মুভি দেখেন তারা প্রায়ই এই ভুলটা করে থাকেন। সাউথের সব মুভিকেই তামিল মুভি বলে চালিয়ে দেন। অন্তত আমাদের সাউথের গ্রুপে যারা থাকবে তারা যেন এসব ভুল না জানে। তাই ভাবলাম আপনাদেরকে কিছু তথ্য দিয়ে আপগ্রেড হতে সাহায্য করি। তবে আমি ১০০% কনফার্ম এসব জানার পরেও এই ভুলটা রয়েই যাবে বহু মানুষের ক্ষেত্রে। তবুও একটু চেষ্টা করতে দোষ কি...
[বিশাল পোস্ট তাই পড়তে বিরক্ত লাগতে পারে তাই আগেই ক্ষমাপ্রার্থী]
সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি মূলত ৪টি ইন্ডাস্ট্রি নিয়ে গঠিত। তামিল, তেলুগু, মালয়ালাম, কান্নাড়া। এছাড়াও তুলু নামে আরো একটি ইন্ডাস্ট্রি সাউথে আছে তবে তারা ততটা ডেভলপ নয়, তাই তাদের সিনেমাগুলো তেমন একটা দেখার মতও হয়না। তবে তারা ডেভলপ করার চেষ্টা করে যাচ্ছে। এই ৫টি বাদেও আরো একটি আছে বাড়াগা ইন্ডাস্ট্রি নাম। এবার একটু বিস্তারিত জানা যাক।
তামিল সিনেমাঃ
''''''''''''''''''''''''''
ভারতের সর্বদক্ষিণের রাজ্য তামিলনাড়ু এর রাজধানী চেন্নাই কেন্দ্রিক ইন্ডাস্ট্রিই হচ্ছে তামিল ইন্ডাস্ট্রি যাকে কলিউড বলা হয়। এদের সিনেমার ভাষা তামিল। সাউথের সবচেয়ে পুরাতন ইন্ডাস্ট্রি। প্রথম সিনেমা Keechaka Vadham (সাইলেন্ট মুভি) রিলিজ পায় ১৯১৮ সালের দিকে। প্রথম সিনেমা Keechaka Vadham (সাইলেন্ট মুভি) রিলিজ পায় ১৯১৮ সালের দিকে। অভিনয়ে ছিল Raju Mudaliar ও Jeevarathnam... তবে ১ম সাউন্ড ওয়ালা তামিল মুভি ছিল কালিদাস (১৯৩১), অভিনয়ে ছিল P. G. Venkatesan ও T. P. Rajalakshmi... কালিদাস মুভিটা ১ম সাউন্ডওয়ালা সাউথ ইন্ডিয়ান মুভিও।
সাউথের সবচেয়ে বৈচিত্রে ভরপুর ইন্ডাস্ট্রি হচ্ছে তামিল সিনেমা। একশন, থ্রিলার, রোমান্টিক, কমেডি, সাসপেন্স ড্রামা, হরর, হরর কমেডি, এডভেঞ্চার, এনিমেশন, ওয়েস্টার্ন, ওয়ার ফিল্ম, সাইফাই, ফ্যান্টাসি, ফিকশন, ফ্যামিলি ড্রামা সহ প্রায় সব জনরার মুভিই পাবেন আপনি তামিল সিনেমায়। এজন্যই আমার মতে বেস্ট ইন্ডাস্ট্রি হচ্ছে তামিল। এখানে আপনি যেমন ধুন্ধুমার একশন কিংবা সাইফাই পাবেন, ঠিক তেমনি আর্টফিল্ম টাইপের মুভিও পাবেন। ফিকশনাল মুভি পাবেন, আবার জীবনমুখী মুভিও পাবেন।
তামিল সিনেমা ভাষাগত দিক দিয়ে তেলুগুর সাথে অনেকটা মিল আছে তাই অনেকেই গুলিয়ে ফেলেন। আরেকটা সমস্যা হচ্ছে নায়িকার ব্যাপারে। যেসব নায়িকা তামিল মুভি করেন তারাই আবার তেলুগু মুভিও করেন। এজন্য তামিল মুভি চেনার উপায় হচ্ছে নায়ক দিয়ে।
বর্তমান সময়ে তামিল সিনেমার বেশ কয়েকজন হিরো হচ্ছেনঃ
রজনীকান্ত ; কমল হাসান ; অজিথ ; ধানুশ ; সুরিয়া ; ভিজয় ; ভিক্রম ; ভিশাল ; জয়ম রভি ; কার্থি ; আরিয়া ; রাঘভ লরেন্স ; সিদ্ধার্থ ; ভিজয় সেথুপথি, সিভাকার্থিকেয়া, জিভা, স্ট্যালিন, মাধবন, ভিজন এন্টোনি, ভিক্রম প্রভু ... etc
আশাকরি এরপর থেকে তামিল মুভি চিনতে আর ভুল হবেনা।
.
তেলুগু সিনেমাঃ
'''''''''''''''''''''''''
ভারতের অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ কেন্দ্রিক ইন্ডাস্ট্রি হচ্ছে তেলুগু যাকে টলিউড বলা হয়। এদের সিনেমার ভাষা হচ্ছে তেলুগু। সাউথের ভাষাগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় তেলুগু ভাষাকে, কারন এই ভাষাটা এখন শুনলে ৬০/৭০% বুঝতে পারি কি বললো। তেলুগু প্রথম রিলিজ Anusha Adusumalli সাইলেন্ট মুভি ১৯২১ সালে। তবে ১ম সাউন্ড ও ডায়লগওয়ালা তেলুগু মুভি ছিল Bhakta Prahlada (১৯৩২), অভিনয়ে ছিল Valluru Subbaiah, Sudheerbabu Naguboin্, Surabhi Kamalabai ও Dorasami Naidu...
বক্সঅফিস কালেকশনের দিক দিয়ে এরা সাউথে প্রথম অবস্থানে রয়েছে। এদের মুভিগুলাতে আপনি তামিলের মত অত বৈচিত্রময় জনরা পাবেন না। বেশিরভাগ মুভিই হয় মাস অর্থাৎ একশন নির্ভর। একশনকে প্রাধান্য দিয়ে এরা তাদের বিভিন্ন জনরার মুভিগুলোকে সাজিয়ে থাকে। তাই একশন লাভারদের প্রিয় ইন্ডাস্ট্রি হচ্ছে তেলুগু। আর্টফিল্ম টাইপের মুভি এখানে পাবেন না। যা পাবেন সব একশন, থ্রিলার, রোমান্টিক, কমেডি, সাসপেন্স ড্রামা, ফ্যান্টাসি, ফিকশন, ফ্যামিলি ড্রামাই বেশি। সম্প্রতি রিলিজ সর্বভারতীয় রেকর্ড ভাঙচুর করা মুভি বাহুবলী, কিংবা বহু সাউথ লাভারের ১ম ও প্রিয় সিনেমা মাগাধীরা এই ইন্ডাস্ট্রির মুভি। সবচেয়ে স্ট্যাইলিশ ইন্ডাস্ট্রি বলা যায় তেলুগুকে।
বর্তমান সময়ে তেলুগু সিনেমার বেশ কয়েকজন হিরো হচ্ছেনঃ
চিরঞ্জীবী, পবন কল্যাণ, ভেংকটেশ, নাগার্জুনা, আল্লু অর্জুন, জুনিয়র এন্টিআর, রভি তেজা, রামচরণ তেজা, প্রভাস, মহেশ বাবু, রাম পথিনেনি, ন্যানি, নিতিন, নাগা চৈতন্য, ভারুন তেজ, গোপিচাদ, সাই ধরম তেজ, আল্লারি নারেশ... etc
.
মালয়ালাম সিনেমাঃ
''''''''''''''''''''''''''''''''
ভারতের নয়নাভিরাম কেরালা রাজ্যের কোচি কেন্দ্রিক ইন্ডাস্ট্রি হচ্ছে মালয়ালাম যাকে মলিউড বলা হয়। এদের ভাষা হচ্ছে মালয়ালাম। ভাষাটা শুনতে খুব মজা লাগে আমার কাছে, নাকের ব্যবহারটা একটু বেশি। মালয়ালাম প্রথম সিনেমা Vigathakumaran (সাইলেন্ট মুভি) রিলিজ পায় ১৯৩০ সালে। ১ম সাউন্ডওয়ালা মালয়ালাম মুভি ছিল Balan (১৯৩৮)।
মাস মুভির কোন বালাই নেই এই মালয়ালামে। এখানে আপনি বেশি পাবেন একদম জীবনমুখী, বাস্তবধর্মী মুভি। কেরালার নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য মুভিতে দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। এই ইন্ডাস্ট্রিতে স্টারডমের কোন মূল্য নাই যদি না আপনি অভিনয়ে দক্ষ হন। থ্রিলার মুভির জন্য বেস্ট ইন্ডাস্ট্রি মালয়ালাম। সবচেয়ে বড় কথা এখানকার মুভি দেখলে আপনি চোখের শান্তি পাবেন মনের প্রশান্তি পাবেন। স্বল্প বাজেটে কিভাবে মাস্টারপিস বানাতে হয় তা দেখিয়ে দিয়েছে এরা। যারা আর্টফিল্ম টাইপের মুভি, থ্রিলার মুভি, দূর্দান্ত ড্রামা মুভি পছন্দ করেন তাদের জন্য মালয়ালাম বেস্ট ইন্ডাস্ট্রি। দৃশ্যাম, প্রেমাম, ব্যাংগালোর ডেইজ, চার্লি, এন্নু নিন্তে মইদেন, আনারকলি, মেমোরিজ, পুথিয়া নিয়ামাম মুভিগুলা দেখলে আপনি মালয়ালামের প্রেমে পড়বেন নিশ্চিত।
বর্তমান সময়ে মালয়ালাম সিনেমার বেশ কয়েকজন হিরো হচ্ছেনঃ
মোহনলাল, মামুত্তী, দিলীপ, পৃথ্বীরাজ, ফাহাদ ফাসিল, নিভিন পৌলী, দুলকার সালমান, জয়সুরিয়া, টবিনো থমাস, আসিফ আলী, কুঞ্চাকো বোবান ... etc
.
কান্নাড়া সিনেমাঃ
'''''''''''''''''''''''''''
ভারতের কর্নাটক রাজ্যের ব্যাঙ্গালোর ভিত্তিক ইন্ডাস্ট্রি হচ্ছে কান্নাড়া যাকে স্যান্ডালউড বা চন্দনাভানা বলা হয়। এদের সিনেমার ভাষা কান্নাড়া। প্রথম সিনেমা Sati Sulochana রিলিজ হয় ১৯৩৪ সালে। এদের কিছু সিনেমা অফট্র্যাকের অর্থাৎ আর্টফিল্মের ঘরানার, কিংবা যাদেরকে বলা যায় জীবনধর্মী মালয়ালাম সিনেমার মত। আর কিছু সিনেমা তেলুগু ইন্ডাস্ট্রির সিনেমাগুলোর মত। সাইকোলজিক্যাল থ্রিলার মুভি লুসিয়া এই ইন্ডাস্ট্রির এক অনবদ্য সৃষ্টি।
বর্তমান সময়ে কান্নাড়া সিনেমার বেশ কয়েকজন হিরো হচ্ছেনঃ
শিভারাজকুমার, পুনিত রাজকুমার, সুদীপ, উপেন্দ্র, ইয়াশ, দর্শন, দুনিয়া ভিজয়, রাকশিত শেঠী ... etc
.
এই ৪ মূল ইন্ডাস্ট্রির বাহিরেও আরো দুটি ইন্ডাস্ট্রি রয়েছে সাউথে। সেগুলো হচ্ছেঃ-
তুলু সিনেমাঃ
''''''''''''''''''''
সাউথের মূল ৪ ইন্ডাস্ট্রির তুলনায় তারা নিতান্তই গরীব ইন্ডাস্ট্রি। তারা বছরে সিনেমা করে মাত্র ৫/৭ টি। ইন্ডাস্ট্রির নাম "তুলু ইন্ডাস্ট্রি" যা কিনা কর্নাটক রাজ্যের ম্যাঙ্গালোরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রথম সিনেমা Enna Thangadi রিলিজ হয় ১৯৭১ সালে। অথচ তাদের মোট সিনেমার সংখ্যা মাত্র ৬০-৭০ টি। গুগলে Tulu Cinema লিখে সার্চ করলে বিস্তারিত জানতে পারবেন। আমি অনেকদিন আগে ওদের হাইয়েস্ট গ্রোসিং সিনেমা যা কিনা টানা ৫১১ দিন হলে চলছিলো সেই সিনেমা Chaali Polilu Kolilu Malilu দেখার ট্রাই করছিলাম, কিন্তু হজম হয় নাই। ১৫ মিনিটের বেশি দেখতে পারি নাই। সম্প্রতি Pilibail Yamunakka নামের একটা ব্লকবাস্টার মুভি এসেছে এই ইন্ডাস্ট্রিতে যার গানগুলো ভাল্লাগছে, মুভিটা দেখতে হবে। মুভিটির নায়িকা সোনাল মন্টেইরোকে ভালই লাগে। মেয়েটার গানের গলা দারুণ।
কয়েকজন তুলু হিরোঃ
পুরভ আম্বার, অর্জুন কপিকার
.
বাড়াগা সিনেমাঃ
'''''''''''''''""""'''''
তামিলনাড়ুর একটি নয়নাভিরাম অঞ্চল হচ্ছে ওটি (Ooty)... টুরিস্টদের জন্য অসাধারণ জায়গা। ওটির নাম সাউথ লাভাররা বিভিন্ন মুভিতেই শুনেছেন হয়তবা। তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটক রাজ্যের কোলঘেষা এক পাহাড়ি শহর ওটি যাকে উড়াগামান্ডালাম (Udagamandalam) নামেও ডাকা হয়। নীলগিরি হিলসের ১,৩৫,০০০ বাড়াগা ভাষাভাষী মানুষের সেখানকারই একটি ছোট্ট ইন্ডাস্ট্রি হচ্ছে বাড়াগা (Badaga) ইন্ডাস্ট্রি। বাড়াগা ভাষায় প্রথম মুভি রিলিজ হয় ১৯৭৯ সালে Kaalaa Thaappita Payilu মুভিটি। তবে তারা সিনেমা জগতে খুব একটা সুবিধা করতে পারেনি। যেকারনে এখন পর্যন্ত তাদের নির্মিত সিনেমার সংখ্যা মাত্র ৪টি। বাড়াগা মুভির নামগুলোঃ Kaalaa Thaappita Payilu (1979), Kemmaanju Hosa Mungaru (2006), Gavava Thedi (2009), Chinnatha Boomi (2010)।
.
মোদ্দাকথা হচ্ছে আপনি সাউথের এই মূল ৪ ইন্ডাস্ট্রিকে আলাদা করতে চাইলে আপনাকে হিরো দেখে চিনে নেওয়াটাই সহজতম উপায়। কারন ভাষাগুলো আমাদের অচেনা বিধায় শুনতে নতুনদের কাছে একই লাগে। পুরাতনরা অবশ্য ভাষা শুনেও আলাদা করে ফেলতে পারেন। তবে হিরোরাও অনেক সময়ে একজন আরেক ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তার পরিমান অবশ্যই বেশি নয় তাই সেগুলোর কথা নাইবা বলি।
নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি কমন নায়িকা হচ্ছে তামিল ও তেলুগু ইন্ডাস্ট্রির। সেই তুলনায় মালয়ালাম কিংবা কান্নাড়া নায়িকাগুলো একটু আলাদাই বলা যায়। নায়িকাদের মধ্যে অনেকেই আবার সাউথের বাহিরে থেকেও আসা।
তবুও বেশি মুভি কোন ইন্ডাস্ট্রিতে করেছে কিংবা পরিচিতি পেয়েছে কোন ইন্ডাস্ট্রির মুভি দিয়ে তার ভিত্তিতে কিছু নায়িকা লিস্ট দিলামঃ
তামিলঃ- নয়নতারা, তৃষা, আমালা পল, কীর্তি সুরেশ, অসিন, শ্রিয়া শরণ, শ্রুতি হাসান, তামান্না ভাটিয়া, তাপসী পান্নু, অঞ্জলী, প্রিয়ামণি, ঐশ্বরিয়া রাজেশ, শ্রী দিব্যা, রিত্তিকা সিং
তেলুগুঃ- কাজল, আনুশকা, সামান্থা, রাকুল, রাশি খান্না, ইলিয়েনা, হিবাহ প্যাটেল
মালয়ালামঃ- পার্বতী, নাজরিয়া নাজিম, মাঞ্জু ওয়ারিয়র, মমতা মোহনদাস, নিথ্যিয়া মেনন, নামিথা প্রমোদ, হানি রোজ, প্রজ্ঞ্যা মার্টিন, সাই পল্লভী
কান্নাড়াঃ- রাধিকা পন্ডিত, রাচিতা রাম, শ্রদ্ধা শ্রীনাথ, সানভি শ্রীবাস্তব, শ্রুতি হরিহরণ, রাশমিকা মান্দানা, সিন্ধু লোকনাথ, রামিয়া বরনা
তুলু সিনেমায় অভিনয় করেছেন এরকম কয়েকজন নায়িকাঃ
সোনাল মন্টেইরো, সিন্ধু লোকনাথ, আশরিতা শেঠী, ভারুনা শেঠী, রামিয়া বরনা, হরিপ্রিয়া
এখানে যাদের নাম আছে অনেকেরই জন্ম এক ইন্ডাস্ট্রিতে কিংবা ডেব্যু এক ইন্ডাস্ট্রিতে কিন্তু মুভি বেশি করছে আরেক ইন্ডাস্ট্রির। তাই আগেও বলছি আবারো বলছি নায়িকাদের কোন নির্দিষ্ট ইন্ডাস্ট্রি নাই। তাই কারো কারো নাম এই লিস্টে উল্টাপাল্টা লাগতে পারে।
.
.

Post a Comment