প্রথমত, গ্রুপটা যেহেতু সাউথ ইন্ডিয়ান মুভি ভিত্তিক তাই সাউথ ইন্ডিয়ান মুভি ইন্ডাস্ট্রি রিলেটেড পোস্ট ছাড়া অন্য কোন ইন্ডাস্ট্রির পোস্ট সম্পূর্ণ নিষিদ্ধ। তাই সাউথ ইন্ডাস্ট্রি চিনে রাখুন। তামিল, তেলুগু, মালয়ালাম, কান্নাড়া ও তুলু এই ৫টা মিলেই সাউথ ইন্ডাস্ট্রি। সাউথের বাহিরে পোস্ট দেয়ার শাস্তিঃ গ্রুপ থেকে বহিষ্কার। এছাড়াও বাকী রুলসগুলো দেখে নিন এবং মেনে চলুন।
দ্বিতীয়ত, যারা পুরাতন সদস্য আছেন তারা সবাই একটি পরিবারের মতন। সুতরাং আগে নিজেকে সেই পরিবারের সদস্য হিসেবে ভাবার চেষ্টা করুন। নিজের কোনো কমেন্টে, ব্যবহারে যদি নিজেকে এই পরিবারের একজন না করে তুলতে পারেন তবে আপনি এই গ্রুপে থাকার যোগ্যতা হারাবেন।
.
কয়েক হাজার সম্মানিত মেম্বারের এই মুভি গ্রুপে শৃঙ্খলা বজায় রাখতে নিচের পয়েন্টগুলো ফলো করতে সবাইকে অনুরোধ করা হচ্ছেঃ-
১. সাউথ ইন্ডিয়ান মুভি ও মুভি রিলেটেড ব্যক্তি ছাড়া অন্যকোন বিষয়ে পোস্ট দেয়া যাবেনা।
২. ১ বা ২ লাইনের পোস্ট দেয়া যাবেনা। দিলেও এপ্রুভ হবেনা। আর বার বার একই কাজ করলে একসময় নিজেকে গ্রুপের বাহিরেও দেখে ফেলতে পারেন। তাই চেষ্টা করবেন আপনার ২/১ লাইনের পোস্টগুলোকে একটু বাড়িয়ে কয়েকলাইনের পোস্টে পরিণত করতে।
৩. গ্রুপে লিংক চাই, সাব চাই, ডাব চাই, সাজেশন চাই পোস্ট এপ্রুভ হয়না। তাই এগুলো দেয়া বন্ধ করেন। এইগুলার জন্য গ্রুপে আলাদা ডক করা আছে, সেই থ্রেডে গিয়ে কমেন্ট করবেন। আশাকরি সবার সহযোগিতায় তা পেয়ে যাবেন। কিন্তু আলাদাভাবে এইগুলা নিয়ে পোস্ট করা বন্ধ করুন।
৪. গ্রুপে ওয়াচিং পোস্ট দেয়া নিষিদ্ধ। তাই মুভি দেখে ওয়াচিং লিখে পোস্ট দেয়া থেকে বিরত থাকুন। এরকম পোস্ট এপ্রুভ হবেনা। আর বার বার একই কাজ করলে একসময় নিজেকে গ্রুপের বাহিরেও দেখে ফেলতে পারেন।
৫. কোন প্রকার আজেবাজে লিংক শেয়ার ও নিজের পেজ কিংবা গ্রুপ প্রমোটের চেষ্টা করলে পেন্ডিং পোস্টের ঘর থেকেই আপনি সোজা গ্রুপের বাহিরে চলে যাবেন। কোন পোস্টের কমেন্টেও এমনটা করার চেষ্টা করলেও শাস্তি হিসেবে কপালে জুটবে বহিষ্কার।
৬. কারো পোস্ট কপি করার চেষ্টা করবেন না। অন্যকারো পোস্ট কপি করে পোস্ট করতে চাইলে মূল পোস্টদাতার অনুমতি নিবেন এবং অবশ্যই কার্টেসী দিবেন। অন্যথায় চুরির অপরাধে বহিষ্কার করা হবে।
৭. কারো সকল পোষ্টের সাথে আপনার মতের মিল না হলে আপনি যদি অশ্লীল ভাষা ব্যবহার করেন, বাজে ব্যবহার করেন, ভাব প্রদর্শন করেন বা উস্কানিমূলকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তবে আপনি গ্রুপে থাকার যোগ্যতা হারাবেন। চেষ্টা করুন গঠনমূলক সমালোচনা করে তাকে তার ভুলগুলো ধরিয়ে দিতে। আপনি কেন তার সাথে দ্বিমত পোষন করছেন তা ভদ্র ভাষায় তুলে ধরুন।
৮. কোন মুভি খারাপ লাগলে, কেন খারাপ লাগলো সে বিষয়ে গঠনমূলক সমালোচনা করে পোস্ট দিতে পারবেন। ভদ্র ভাবে, যুক্তি-তর্কের সাথে নেগেটিভ বিষয়গুলো বা খারাপ লাগা বিষয়গুলো তুলে ধরুন। অহেতুক হাসি তামাশা না করাই ভালো, এতে অন্য অনেকেরই মনে খারাপ লাগতে পারে যা কারোরই কাম্য নয়।
৯. কোন অভিনেতা-অভিনেত্রী সে যে ইন্ডাস্ট্রিরই হোক না কেন, তাকে নিয়ে ট্রল করা কিংবা হাসি তামাশা করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোন ট্রল পেজ থেকেও অহেতুক ফটো কিংবা লিংক শেয়ার দেয়া নিষিদ্ধ। আমরা সাউথ লাভার মানুষ, আমরা সাউথকেও যেমন শ্রদ্ধা করি, অন্যদেরকেও তেমনি শ্রদ্ধা করি। অন্যকে শ্রদ্ধা-সম্মান করুন, নিজেও সম্মান পান।
১০. গ্রুপে কোনপ্রকার অশালীন পোস্ট/কমেন্ট করার চেষ্টা করবেন না। এইটা ১৮ বিনোদন দেয়া-নেয়ার গ্রুপ নয়। তাই সর্বদা শালীনতা বজায় রেখে পোস্ট করবেন নতুবা আপনার জন্য শাস্তি হিসেবে বহিষ্কার জুটবে। আরেকটা কথা, গ্রুপে অনেক নারী সদস্য রয়েছেন। তাদেরকে যথাযথ সম্মান দিয়ে কথা বলবেন। মনে রাখবেন, সম্মান দিলে সম্মান পাওয়া যায়।
১১. কারো ধর্মানুভূতিতে আঘাত দানকারীকে বিনা নোটিশে ব্যান করা হবে। মুভি দেখবেন, গ্রুপে থাকবেন, মুভি নিয়াই থাকেন। অহেতুক ধর্ম টেনে এনে বাড়াবাড়ি করতে যাবেন না, কনফার্ম ব্যান খাবেন।
১২. ব্যক্তিগত সমস্যা নিয়ে গ্রুপে কোন প্রকার উসকানিমূলক কমেন্ট দিয়ে ঝগড়া সৃষ্টি একদম নিষিদ্ধ। শাস্তি হিসেবে ব্যান জুটতে পারে।
১৩. একটা বা কিছু ফটো দিয়ে ২/১ লাইনের ফ্যান পোস্ট দেয়া যাবেনা। দিতে চাইলে বিস্তারিত ট্রিবিউট পোস্ট দিতে পারবেন। আর গ্রুপে প্রতি মাসে একটা দিনকে ফ্যান পোস্ট ডে ঘোষণা করা হবে, ঐদিন ফ্যান পোস্ট দিতে পারবেন।
১৪. গ্রুপের যেকোন ডক ফাইল এডমিন-মডারেটর ও সংশ্লিষ্ট ডক ক্রিয়েটর ছাড়া অন্য যেকোন সদস্যের জন্য এডিট করা সম্পূর্ণ নিষিদ্ধ। এরকম করলে তার শাস্তি ব্যান। তবে, এডমিন-মডারেটর ও সংশ্লিষ্ট ডক ক্রিয়েটরের কাছ থেকে প্রমাণ সাপেক্ষে অনুমতি নিয়ে যদি কেউ এডিট করে সেক্ষেত্রে মাফ পেতে পারে। অর্থাৎ উনারা যদি আপনাকে এডিট করতে বলেন তবেই পারবেন।
১৫. কোন মুভির রিভিউ/কমেন্টে স্পয়লার থাকলে অবশ্যই “স্পয়লার এলার্ট” লিখে দিবেন। “স্পয়লার এলার্ট” লেখা না থাকলে সেই পোস্ট/কমেন্ট ডিলেট করা হতে পারে। সাম্প্রতিক রিলিজড মুভির ক্ষেত্রে রিভিউয়ে স্পয়লার থাকলে পোস্ট এপ্রুভ হবেনা।
১৬. সকল সদস্যকে অনুরোধ করা যাচ্ছে, কোন ধরনের ভিডিও গ্রুপে সরাসরি আপলোড না করার জন্য। কোন অফিসিয়াল/ভেরিফায়েড পেজ ব্যতীত অন্য কোন পেজ/কারো প্রোফাইল থেকে কোন মুভির অফিসিয়াল কোন ভিডিও শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। অফিসিয়াল ইউটিউব লিংক অথবা ফেসবুকের অফিসিয়াল/ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা ভিডিও গ্রুপে শেয়ার করা যাবে। এবং ভেরিফায়েড লিংক ছাড়া অন্যান্য মুভি বা সাবের লিংক শেয়ারের ক্ষেত্রে এমন কিছু ব্যবহার করে শেয়ার করবেন যাতে সেটি লিংক হিসেবে বিবেচিত না হয়।
সর্বশেষ, গ্রুপের এডমিনকে কিংবা অন্য যেকোন মেম্বারকে পারসোনাল এটাক করে কোন মন্তব্য করা যাবেনা। এর শাস্তি গ্রুপ থেকে বহিষ্কার। আর যেকোন পোস্ট এপ্রুভ হতে একটু দেরি হতেই পারে, কারন এডমিনেরও ব্যক্তগত ও কর্মজীবন রয়েছে। তাই দেরি হলেই অধৈর্য্য হয়ে অহেতুক লম্ফঝম্ফ করবেন না। পোস্ট রিমুভ হলে বুঝে নিবেন আপনার পোস্টটি এপ্রুভ যোগ্য ছিলনা, তাই অহেতুক এডমিনকে এটাক করতে আসবেন না। আর যদি মনে করেন আপনার যোগ্য পোস্ট ভুলে রিমুভ হয়েছে তাহলে এডমিনকে অবহিত করেন, এডমিন বিষয়টি দেখবে।
গ্রুপের একজন সদস্য হিসেবে এধরণের কোন এক্টিভিটি যা গ্রুপের জন্য ক্ষতিকারক মনে হলেই সেখানে যেকোন এডমিন-মডারেটরদের ট্যাগ/মেনশন করুন।
ভবিষ্যতে প্রয়োজন হলে, আরো কিছু নিয়ম সংযোজন/বিয়োজন হতে পারে। আশাকরবো নিয়মগুলো মেনে চলে গ্রুপের সাথেই থাকবেন এবং গ্রুপকে এগিয়ে নিতে সাহায্য করবেন।
ব্লকবাস্টার শুধু একটি গ্রুপ নয়, এটি একটি ব্র্যান্ড, এটি একটি পরিবার। তাই পরিবারের শান্তিশৃঙ্খলা বজায় রাখা প্রতিটি সদস্যের নৈতিক দায়িত্ব।
এডমিন ও মডারেটর প্যানেল,
ব্লকবাস্টার সাউথ ইন্ডিয়ান মুভি লাভারস বাংলাদেশ গ্রুপ
Post a Comment